প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ

গত ২৭ জুলাই দৈনিক সবুজ বার্তা নামক একটি অনলাইন পত্রিকায় নাগেশ্বরীতে ভিজিএফ’র চাল বিতরণে অনিয়ম শিরোনামে
প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। একটি কুচক্রী মহল আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে সুকৌশলে এক স্বঘোষিত সাংবাদিকের মাধ্যমে ঐ সংবাদটি পরিবেশন করেছে,যাহা সম্পুর্ণ বানোয়াট,মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। উল্লেখ্য যে, ঐদিন বল্লভেরখাস ইউনিয়ন পরিষদের ট্যাগ কর্মকর্তা ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম ও স্থানীয় গন্যমাম্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ভিজিএফ চাল সমূহ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আওতায় বল্লভেরখাস ইউনিয়নের ৯টি ওয়ার্ডের দুঃস্থ্য ও বন্যার্ত পরিবারের মাঝে ৬৬.৭১মেট্রিক টন চাল ৬হাজার ৭১পরিবারের প্রতিজনের মাঝে ১০কেজি (৫ জন মিলে ৫০ কেজির ১ বস্তা) করে দেয়া হয়।

তারপরেও কুচক্রী ঐ মহলটি সত্য না জেনে মনগড়া সংবাদ করায় আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

<strong>নিবেদক,
মোঃ আকমল হোসেন
চেয়ারম্যান ১৩নং বল্লভেরখাস ইউনিয়ন, নাগেশ্বরী, কুড়িগ্রাম।

Share Button