মনসুর আলী, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ইএসডিও প্রসপারিটি প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়ন পরিষদে যুব ফোরাম গঠন ও মাসিক সমন্বয় সভায় বক্তব্য রাখেন জনাব আবু হাসান মোঃ আব্দুল হান্নান (হান্নু),প্রধান উপদেষ্টা কৃঞ্চচুড়া যুব ফোরাম ও চেয়ারম্যান রহিমানপুর ইউনিয়ন পরিষদ। বক্তরা বলেন যুব সমাজ সব সময়ই যে কোন দেশের সর্বাপেক্ষা বলিষ্ঠ,আত্বপ্রত্যয়ী,সৃজনশীল ও উৎপাদনক্ষম চালিকাশক্তি।

জাতির আশা আকাংখার প্রতিফলন প্রকৃত পক্ষে যুবদের মাধ্যমেই দেখানো সম্ভব সেজন্য কমিউনিটি মোবিলােইজেশনের মাধ্যমে জনগোষ্ঠির মাধ্যে সংঘবদ্ধতা তৈরী করা,স্থানীয় পর্যায়ে সকল প্রকার সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তি সম্পর্কিত তথ্যের অভিগম্যতা সৃষ্টি করা এবং সামাজিক অধিকার বিষয়ে জনগোষ্ঠিকে সরব করে তোলাসহ নানাবিধ উদ্দেশ্য নিয়ে এই ফোরাম তৈরী করা হয়। এসময় উপস্থিত ছিলেন যুব ফোরামের উপদেষ্টা ও ইউপি সদস্য জনাব মোঃ আব্বাস আলী, প্রসপারিটির ,উদ্ধতন কর্মকতা অনুপ কুমার দাস টেকনিক্যাল অফিসার (লাইভলিহুড) নুরসেদা আক্তার টেকনিক্যাল অফিসার (কমিনিটি মবিলাইজেশন) মসলিমা খাতুন, আপসানা খাতুন সহ আরো অনেকে।
