ডিমলা খগা খড়িবাড়ী ইউ.পিতে ভিজিএফ এর চাল বিতরণ

মো. মাসুদ রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনায় ত্রাণ মন্ত্রনালয়ের অর্থায়নে নীলফামারী জেলার ডিমলা উপজেলায় ঈদু-উল আযহা উপলক্ষে গরীব, অসহায় ও হতদরিদ্র পরিবারকে আজ ২৭ জুলাই সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪নং খগা খড়িবাড়ী ইউনিয়নে ৫ হাজার ৯০ জনের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাউল বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন-কনক চন্দ্র রায়, কৃষি সম্প্রসারন অফিসার-ডিমলা, মো. মজীব উদ্দিন, অত্র ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম (লিথন), সচিব মো. মোবাশ্বের আলী সহ ইউ.পি সদস্য ও সদস্যাবৃন্দ।

Share Button