কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে বন্যার পানিতে ডুবে আদিলা (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার রমনা ইউনিয়নের মিস্ত্রি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আদিলা ঐ গ্রামের আমিনুল ইসলামের মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য অাঃ কাদের ও স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আদিলা বন্যার পানিতে গোসল করতে নামে গোসল করার এক পর্যায়ে সে স্রোতে ডুবে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না গেলে চিলমারী ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দেয় স্থানীয়রা । খবর পেয়ে ফায়ার সার্ভিস ডুবুরি দল ২ ঘন্টা অভিযান চালিয়ে বিকেল ৩ টার দিকে আদিলার মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। পরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিহতের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করে।
চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
