মিঠাপুকুরে আদিবাসী ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের মিঠাপুকুরে ইমাদপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়ের সম্পা টপ্প (১৭) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে চার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে সে। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের খুদ্দ্র নুরপুর গ্রামের জতিন টপ্পের মেয়ে এবং ইমাদপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরিক্ষা দিয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সুত্রে জানা যায় জতিন টপ্পের তিন ছেলে-মেয়ের মধ্যে বড় ছিলেন নিহত সম্পা টপ্প। শুক্রবার রংপুর জেলা শহরে গিয়ে দুপুরের পর নিজ বাড়িতে ফিরে আসে সম্পা টপ্প। এসময় বাড়িতে কেউ ছিলনা। বিকেলে প্রতিবেশীরা সম্পা টপ্পকে ঘরের ছাদের সাথে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত মাটিতে নামিয়ে ফেলেন। ততক্ষণে সে মারা যায়। ঘটনাটি প্রকাশ্যে আসলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ময়না তদন্তের জন্য লাশ থানায় নিয়ে যেতে চাইলে প্রতিবেশীরা বাধা দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষ করেছে।গতকাল শনিবার নিহতের মরদেহ কবর দেওয়া হয়েছে।

Share Button