ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রংপুর:

রংপুরের তারাগঞ্জে দশম শ্রেণীর স্কুল পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগে ডালিম কুমার রায় নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পুুলিশ সূত্রে জানা যায়, গতকাল (২১এপ্রিল) রোববার সকালে নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার খাতামধুপুর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের সুরেশ চন্দ্র রায়ের ছেলে ডালিম কুমার রায় (২৮) তারাগঞ্জ ডাঙ্গাপাড়ায় প্রাইভেট পড়ানোর সময় ছাত্রীকে যৌন হয়রানী করেন। উপজেলার সয়ার ইউনিয়নের শ্যামগঞ্জ পদ্মনাথ পাড়া গ্রামের দশম শ্রেণীর ছাত্রীর বাবা ওই ঘটনায় বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। সেই ঘটনায় রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ এর নির্দেশনায় ওসি জিন্নাত আলীর সহযোগিতায় ডালিম কুমার রায় গ্রেফতার করা হয়। এসআই মশিউর রহমান বলেন, আমি ও আমার সিনিয়র অফিসার এসআই কার্তিক চন্দ্র মোহন্ত, এএসআই হিরো কামাল, আশিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স সহ সৈয়দপুর গামী চলন্ত বাস হতে তাকে গ্রেফতার করি। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিন্নাত আলী বলেন, থানায় ২০০০ সালের সংশোধনী ২০০৩ এর ১০ ধারা মোতাবেক মামলা হয়েছে। ডালিম কুমার রায়কে ওই মামলায় গ্রেফতার করা হয়েছে।

Share Button