নতুন জীবন
জিয়াউর রহমান
মনে পড়ে বারে বারে
চোখের সামনে ভাসে
বিশ্ব জুড়ে চুপসে আছে
মরণ ব্যাধির ত্রাসে।
প্রতি ভোরে আশায় থাকি
পাবো মুক্তির খবর
মৃত্যু লীলা চোখের সামনে
কতো দেখবো কবর।
চলা-ফেরায় কাজে সাজে
সবে যেন বাঁধা
জীবন যেন থমকি আছে
করোনাই সব ধাঁধা।
চমকে দিলো সারা বিশ্ব
ধমক দিলো রোগে
আচমকা সব পাল্টে গেলো
তুষ্ট নয় কেউ ভোগে।
গতি বিধি পাল্টে দিয়ে
নতুন পথে চলা
জীবন ধারার প্রতি পদে
নয় তো অবহেলা।
ফুলবাড়ী, কুড়িগ্রাম।
