নয়া খবর ডেস্কঃ
চারদিন থেকে নিখোঁজ রয়েছে মানসিক প্রতিবন্ধী মামুন মিয়া (১৪)। সে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পশ্চিম পায়ড়াডাঙ্গা গ্রামের ফজলুর রহমান ফজুর ছেলে। মামুনের পরিবার জানায় মামুন মানসিকভাবে অসুস্থ। তবে পরিবারের সবার নাম ও ঠিকানা বলতে পারে। প্রায়ই সে সকালে বাড়ি থেকে বের হয়ে যেখানে সেখানে যায় আবার সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। মাঝে মাঝে আত্মীয় স্বজনের বাড়িতেও যায় আবার এক দুইদিন পর ফিরে আসে। কিন্তু এবার গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বাড়ি থেকে কোথায় চলে গেছে তারা জানেন না। চারদিন পেরিয়ে গেলেও এখনও ফিরে আসেনি। সব আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নিয়েও তার সন্ধান মেলেনি। মামুনের ভাই আবু মুছা জানায়, ওইদিন মামুনের গায়ে কলারযুক্ত একটি কালো টি শার্ট এবং থ্রি কোয়ার্টার কালো প্যান্ট পরনে ছিলো। ছোট ভাই মামুন না থাকায় বাড়িতে শোকের মাতম পড়েছে। মা বাবা দুঃশ্চিতায় ও শোকে কাতর।
কেউ মামুনের কোনো খোঁজ পেলে নিম্নোক্ত মোবাইল ন যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন মামুনের পরিবার।
যোগাযোগের মোবাইল নম্বর-01945286772 (বাবা), 01710324035 (ভাই)
