উলিপুরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষ রোপনের উদ্বোধন

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় কর্মসুচির অংশ হিসাবে কুড়িগ্রামের উলিপুরে বৃক্ষের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা চত্তরে বৃক্ষ রোপন শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল কাদের। এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও সামাজিক সংগঠন চত্তরে দুই হাজার পাঁচশত ফলজ, বনজ ও
ঔষধি গাছের চারা পর্যায়ক্রমে রোপন করা হবে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকৌশলী শাহীন মিয়া, উলিপুর প্রেস ক্লাবের আহবায়ক আনিছুর রহমান মিয়াজী, উপজেলা বন বিভাগ কর্মকর্তা বাদশা মিয়া প্রমুখ।

Share Button