ভূরুঙ্গামারীতে প্রতিবন্ধি ভাতার টাকা ছিনতাইকারী আটক

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা সমাজ সেবা অফিস থেকে এক প্রতিবন্ধির উত্তোলণকৃত ভাতার টাকা ছিনতাই করে পালানোর সময় মোঃ শফি (৩৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে উপস্থিত জনতা।

১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলা সমাজ সেবা অফিসে প্রতিবন্ধি ভাতা প্রদানকালীণ সময়ে সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামের বিধবা খায়রুন বেগম (৭০) ৬ হাজার টাকা উত্তোলণ করে। ওৎ পেতে থাকা পাথরডুবী ইউনিয়নের থানাঘাট ফুলকুমার নামক এলাকার আজিজলের পুত্র শফি (৩৮) উক্ত বিধবা ভাতার টাকা গুনে দেবার কথা বলে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঐ বিধবার চিৎকারে উপস্থিত জনতা ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দেয়। খবর পেয়ে থানা পুলিশ ওই ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ওসি আতিয়ার রহমান বলেন, উত্তেজিত জনতার হাতে লাঞ্চিত ছিনতাইকারীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    Share Button