ডিমলায় ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

মো. মাসুদ রানা, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

আজ ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর ডিমলায় উপজেলায় ট্রাংকের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিমলার শৈল্ল্যার ঘাট সংলগ্ন রাস্তার পাশ থেকে যৌথভাবে লাশ উদ্ধার করে সিআইডি, পিআইবি, গোয়েন্দা ও পুলিশ সদস্যরা। এ সময় তালা লাগানো ট্রাংকটি দেখতে কৌতুহলী হাজার হাজার মানুষ ভীর জমায়। পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে স্থানীয়রা রাস্তার ধারে একটি তালাবদ্ধ ট্রাংক দেখতে পেয়ে ডিমলা থানা পুলিশকে খবর দেয়। পরে রাতেই ডিমলা থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্রাংকটিতে তালা থাকায় বিস্ফোরক থাকতে পারে সন্দেহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) এবং গোয়েন্দা শাখাকে (ডিবি) খবর দেয়। বৃহষ্পতিবার দুপুরে সিআইডির বোম ডিস্পোজাল ইউনিট সদস্যরা, ডিবি ও থানা পুলিশের সহায়তায় ট্রাংকটি তালা খুলে। পরে ট্রাংকের ভেতর থেকে কম্বলে মোড়ানো একটি মরদেহ উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় এখনো পাওয়া যায়নি।

Share Button