শফিকুল ইসরাম শফিঃ
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপনের অংশ হিসেবে নাগেশ্বরীতে গাছের চারা বিতরণ এবং রোপন করা হয়েছে। উপজেলা বন বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রায় ২১ হাজার বিভিন্ন জাতের গাছের চারা ৯টি ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হয়। চারা গাছ রোপন ও বিতরনের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কামরুন নাহার। এ সময় বনবিভাগ কর্মকর্তা সাদিকুর রহমান শাহিন, মহিলা ভাইস চেযারম্যান আমিনা বেগম অনন্যাসহ ইউপি চেয়ারম্যান বৃন্ধ উপস্থিত ছিলেন।
