ঠাকুরগাঁওয়ের বৃষ্টির পানিতে জলাবদ্ধতা নিরসনে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা

আল-মনসুর, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও শহরের পূর্ব গোয়ালপাড়া এলাকা বৃষ্টির পানিতে জ্বলাবদ্ধতায় ডুবে আছে। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকার কয়েকশত পরিবার। এসময় রশিদা, বাবুল, খায়রুল ইসলাম আমাদের প্রতিনিদিকে জানান, পানি নিস্কাশন ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি। এ পানি ঢুকে অধিকাংশ বাড়িতে। ফলে নিম্ন আয়ের মানুষরা রান্না করতে না পেরে অনাহারেই রয়েছেন। এ কারণে পৌরবাসীর পূর্ব গোয়ালপাড়ার দুর্ভোগে পড়েছে কয়েকশত পরিবার। রাস্তার পাশে ড্রেন না থাকায় এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।১৩ জুলাই সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়ার ২ নং ওয়ার্ডস্থ ‘গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র’ এলাকার হাজ্বী নাসিরউদ্দিনের বাড়ি থেকে শুরু করে এ ওয়ার্ডের বিভিন্ন রাস্তায় পানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে।এলাকাবাসীর মতে, রাস্তার পাশের ড্রেন নির্মাণ অতীব জরুরি। তাছাড়া বৃষ্টির পানির তোড়ে রাস্তায় গর্ত সৃষ্টি হচ্ছে।এ বিষয়ে পৌর আওয়ামীলীগ এর সভাপতি একরামুল হক জানান পানিবন্দী মানুষেরা চরম দুর্ভোগে আছে এ বিষয়ে তিনি কাউন্সিলরের সাথে কথা বলেছেন কতৃপক্ষ দৃষ্টি আকর্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন।

Share Button