নাগেশ্বরীতে রামখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের মতবিনিময়

শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাগেশ্বরীতে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামখানা ইউনিয়ন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল রামখানা ইউনিয়ন পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়। রামখানা ইউনিয়ন শাখার প্রধান স্বেচ্ছাসেবক আখতারুজ্জামান (দুদু)র সভাপত্বিতে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহ-প্রধান স্বেচ্ছাসেবক জাহিদুল ইসলাম খান (জাহিদ), মোজাফফর হোসেন,এ বি এম জাকারিয়া (চঞ্চল)সহ বিভিন্ন স্তরের দায়িত্ব প্রাপ্ত স্বেচ্ছাসেবক বৃন্দ।

Share Button