কুড়িগ্রামের কচাকাটায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের কচাকাটায় বজ্রপাতে আব্দুল আউয়াল (৩৫) নামের ১ কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বজ্রপাতে পাট খেতে তার মৃত্যু হয়। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত আউয়াল নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার বলদিয়া ইউনিয়নের উত্তর বলদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আউয়াল সকালে জমিতে পাট কাটতে যায় দুপুরের বৃষ্টিতেও তিনি পাট কাটতে ছিলেন হঠাৎ বজ্রপাতে তিনি জমিতেই মারা যান।

ওসি জানান, নিহত আউয়াল সকালে জমিতে পাট কাটতে যায় দুপুরে তিনি বজ্রপাতে জমিতেই মারা যান।

Share Button