স্টাফ রিপোর্টার:
স্বাধীন বাংলাদেশ অর্জনে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগের ৭১ তম প্রতিষ্ঠাবার্ষিকী রংপুরে স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্যে পালিত হয়েছে। ২৩ জুন মঙ্গলবার সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে রংপুর মহানগর আওয়ামীলীগ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচী শুরু করে। সকাল ১১ টায় বঙ্গবন্ধু চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে সংক্ষিপ্ত আলোচনায় রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা এডভোকেট দিলশাদ মুকুল, শফিকুল ইসলাম রাহেল, রংপুর মহানগর যুবলীগের সভাপতি এবিএম সিরাজুম মনির বাশার, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, রংপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর মহিলা যুবলীগের আহবায়ক শাহানাজ বিউটি, রংপুর মহানগর মহিলা আওয়ামীলীগ নেত্রী মনোয়ারা বেগম মলি, ঝর্ণা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
