শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প,পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রানালয়,নাগেশ্বরী শাখার উদ্যোগে ২২ জুন সকালে ২হাজার কৃষকের মাঝে ইউরিয়া,টিএসপি,এমওপি স্যার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা পাট কর্মকর্তা এটি এম তৈবুর রহমান, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মাসুদ রানা ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষকবৃন্দ।
