মো. আজিজুল হাকিম মন্ডল-এর কবিতা “আমার মায়ের ভালোবাসা”

আমার মায়ের ভালোবাসা
মো. আজিজুল হাকিম মন্ডল

আমার মায়ের ভালোবাসায় ছুঁইতে পারি আকাশ,
আমার মায়ের ভালোবাসায় গৌরবে বয় বাতাস।
আমার মায়ের ভালোবাসায় বনে ফুঁটে ফুল’
আমার মায়ের ভালোবাসায় অকুলে পাই কুল।
আমার মায়ের ভালোবাসায় রবি-শশী হাসে।
আমার মায়ের ভালোবাসায় আঁধার কালো নাশে।
আমার মায়ের ভালোবাসায় নদী বয়ে চলে,
আমার মায়ের ভালোবাসায় জোনাকিরা খেলে।
আমার মায়ের ভালোবাসায় পাহাড় দাঁড়ে থাকে,
আমার মায়ের ভালোবাসা সাত সাগরে রাখে।
আমার মায়ের ভালোবাসায় উৎস ঝর্ণা ধারা,
আমার মায়ের ভালোবাসায় পাগল প্রেমের ধরা।
আমার মায়ের ভালোবাসায় ফাগুন আসে ফিরে,
আমার মায়ের ভালোবাসায় পাখি ফিরে নীড়ে।
আমার মায়ের ভালোবাসায় আমরা সবাই রাজা’
আমার মায়ের ভালোবাসায় ভোজনে কি মজা।
আমার মায়ের ভালোবাসায় মাছ ধরে ভাই জেলে,
আমার মায়ের ভালোবাসায় ডিঙি ভাসে জলে।
আমার মায়ের ভালোবাসায় বৃষ্টি ঢালে মেঘে,
আমার মায়ের ভালোবাসা মধুর মত লাগে।
আমার মায়ের ভালোবাসায় রবি উদয় হলো’
আমার মায়ের ভালোবাসায় জগৎ পেল আলো।
আমার মায়ের ভালোবাসায় শাপলা দোলে বিলে’
আমার মায়ের ভালোবাসায় সুখের স্বর্গ মেলে।
আমার মায়ের ভালোবাসায় কুড়ে ঘরে সুখ’
আমার মায়ের ভালোবাসায় হাসি-খুশি মুখ।
আমার মায়ের ভালোবাসায় মাঠে ফসল ফলে’
আমার মায়ের ভালোবাসায় পষাণ যায় গলে।
আমার মায়ের ভালোবাসায় চাঁদ-তারার মিল’
আমার মায়ের ভালোবাসায় উড়ে গাঙ-চিল।
আমার মায়ের ভালোবাসায় কোকিল গায় গান’
আমার মায়ের ভালোবাসায় জুড়ায় তাপির প্রাণ।
আমার মায়ের ভালোবাসায় সাধের সুন্দরবন’
আমার মায়ের ভালোবাসায় জাগ্রত হয় মন।
আমার মায়ের ভালোবাসায় বিশ্ব উজালা’
আমার মায়ের ভালোবাসায় বকুল ফুলের মালা।
আমার মায়ের ভালোবাসা হবে নাকো শেষ’
আমার মায়ের ভালোবাসায় স্বাধীন বাংলাদেশ।।

Share Button