শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের হারারবাড়ি এলাকায় হাজী মোঃ মোস্তফা মিয়ার ছেলে একজন উদীয়মান ব্যবসায়ী আনছর আলী। দেশের এই চলমান করোনা ভাইরাসের মহামারীতে এলাকাবাসীর দিকে এগিয়ে এসেছেন মানবিক দৃষ্টি থেকে। করোনা ভাইরাসের কারণে যে নিউ ইউনিয়নের একটি লোক ও যেন খাদ্য অভাব না করে যে লক্ষে মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় করোনা ভাইরাসের সংক্রমণের শুধু কে এলাকাবাসীকে নিয়মিত খাদ্য সহায়তা ও অর্থিক অনুদান দিয়ে যাচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছর আলী। শুধু খাদ্য সহায়তা বা অর্থিক অনুদানই নয় আনছর আলী তাঁর ইউনিয়ন বাসীকে সচ্ছল ও স্বাবলম্বী করে তুলতে বিভিন্ন কার্য়ক্রম বাস্তবায়ন করে যাচ্ছেন অসহায় মানুষদের ঘর তুলে দেওয়া, খেটে খাওয়া মানুষদের মাঝে বিনা মূল্যে গবাদিপশু বিতরণ, অসহায় বিধবা মহিলাদের স্বাবলম্বী করতে তাদের মাঝে বিনা মূল্যে শেলাই মেশিন বিতরণসহ নানা সামাজিক কাজে অবদান রেখে যাচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের এই নেতা। তাঁর এই ধরনের কাজে এলাকাবাসী খুশি হয়ে তাঁকে মানবতার ফেরিওয়ালা আনছর আলী হিসাবে চিহ্নিত করেছেন।
