নয়া খবর ডেস্কঃ
গত ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে নতুন করে আরও দুই জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। আক্রান্ত দুজন হলেন—কুড়িগ্রাম জেলা পুলিশের নাগেশ্বরী সার্কেলের (এএসপি) মো. লুৎফর রহমান ও আর একজন যুগ্ম জেলা জজ।
সোমবার (১৫ জুন) সন্ধ্যায় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০৬ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৯ জন।
