রাফিউল ইসলাম (রাব্বি),স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নেতাদের আগমন ও রংপুর বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষে রংপুর মহানগর যুবদলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে রংপুর নগরীর গ্রান্ডহোটেল মোড়ে যুবদল সভাপতি এ্যাড. মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে জরুরি সভাটি অনুষ্ঠিত হয়েছে।
যুবদলের সাধারণ সম্পাদক লিটন পারভেজ এর পরিচালনায় সভায় অারো বক্তব্য রাখেন, সহ-সভাপতি ফরহাদ হোসেন পিন্টু, এনায়েত হোসেন, যুগ্ম সম্পাদক আতিকুল ইসলাম লেলিন, মহিদুল ইসলাম শেখ হিরা, সহ-সাধারণ সম্পাদক আবেদ আলী, শফিকুল ইসলাম, ইমরান হোসেন মিন্টু, সাইদুল ইসলাম সাইদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জহির আলম নয়ন, সহ-সাংগঠনিক সম্পাদক ওয়াহিদ মুরাদ, মামুন পারভেজ, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম তারেক, ধর্ম বিষয়ক সম্পাদক সাব্বির পারভেজ সজিব, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তুষার ইমরান, সহ কোষাধ্যক্ষ শরিফুল ইসলাম, সহ শ্রম বিষযক সম্পাদক মুরাদ হোসেন লেলিন, সদস্য নুর মোহাম্মদ নুরু, মেজবাহ, রাসেল, ১০ নং ওয়ার্ড আহবায়ক মোহসিন প্রমুখ। সভায় বক্তারা আগামী ১৮ এপ্রিল রংপুরে যুবদলের বিভাগীয় প্রতিনিধি সভা সফল করার লক্ষে নেতা কর্মীদের প্রতি আহবান জানান।
