বৈশাখে গান গাইলেন প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টারঃ

আজ (১৪ এপ্রিল) রোববার পহেলা বৈশাখ। বাংলা নববর্ষ ১৪২৬ এর প্রথম দিন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান। বাংলা নতুন বছর সব মানুষের জীবনকে আলোকিত করে তুলবে এবং মানুষের জীবনকে সুন্দর করবে বলে প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, আমি আশা করি, বঙ্গাব্দ ১৪২৬ এর নতুন সূর্য আমাদের সবার জীবনকে আলোকিত করবে এবং সবার জীবনকে সুন্দর ও সাফল্য মণ্ডিত করে তুলবে৷ শেখ হাসিনা প্রত্যাশা করেন, বাংলাদেশে অগ্রগতির যে ধারা সূচিত হয়েছে, তা অব্যাহত থাকবে এবং বাঙালি জাতি বিশ্বের বুকে নিজের অবস্থান আরো শক্ত ও পাকাপোক্ত করবে। বিশ্বের অন্যান্য দেশের কাছে বাংলাদেশ হবে রোল মডেল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত নেতাকর্মীদের সামনে বৈশাখের গান গেয়ে সবাইকে বরাবরের মতো অবাক করে দেন।

Share Button