অভিজিৎ কুমার দাস, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশ থানার মহিষলুটি বাজারে পাকা রাস্তার উপরে ৩০ মে শনিবার রাত ১১.৩০ ঘটিকায় সময় গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর সদর কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। নাটোর জেলার বাগাতিপাড়া থানার কালিকাপুর গ্রামের সাজদার রহমান এর ছেলে আসলাম হোসেন (৩৮) নাটোর জেলার একই থানার কৈচারপাড়া গ্রামের আহসান হাবিব এর ছেলে মিজানুর রহমান (৩২), র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম, এম, এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, নাটোর থেকে একটি বড় ইয়াবার চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন মহিষলুটি বাজারে নাটোর টু ঢাকা হাইওয়ে পাকা রাস্তার উপর অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করি। এ সময়ে ঢাকা অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশী চালিয়ে ২৫৪ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল, ০৪ টি সীম কার্ড এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে। উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে।
