শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। শনিবার বিকালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনির দিকনির্দেশনায় ও রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সফিক সরকারের উদ্যোগে উপজেলা দাউতপুর ইউনিয়নে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিল শেষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং দরিদ্র ও অসহায় মানুষের মাঝে বিনা মূল্যে খাদ্য বিতরণ করে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সফিক সরকার, মেহেদী হাসান মিঠুন, আবু ইসহাক, নয়ন সরকার, মেহেদী আহমেদ, খালেক, মাসুদ, তৌহিদ প্রমুখ।
