লতিফুর রহমান লিংকন, স্টাফ রিপোর্টারঃ
বৈশ্বিক বিপর্যয় করোনা ভাইরাস সংক্রামন রোধে বাংলাদেশ সরকারের নির্দেশে সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে দিনমজুর অসহায় ও খেটে খাওয়া মানুষগুলো কর্মহীন হওয়ায় কুড়িগ্রাম জেলা পরিষদের মাধ্যমে জেলা পরিষদ সদস্য মো. একরামুল হক বুলবুল জেলা পরিষদের ৪ নং ওয়ার্ড নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ, হাসনাবাদ, নেওয়াশী, সন্তোষপুর ও রামখানা ইউনিয়নে ২শত ১৫ জন দুস্ত ও অসহায় পরিবারের মাঝে প্রধানমস্ত্রীর দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোঃ একরামুল হক বুলবুল, নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন সরকার ও ইউপি সদস্যগন। এসময় সকলকে সচেতন থাকতে, জনসমাগম এরিয়ে চলতে ও পরিস্কার পরিছন্নতা বজায় রাখার আহবান জানান তারা।
