দেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই ।। নতুন করে শনাক্ত ১৬১৭ মৃত্যু ১৬

নয়া খবর রিপোর্টঃ

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছে এক হাজার ৬শ ১৭ জন। মৃত্যু হয়েছে আরো ১৬ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৩৮৬ জনের। মোট আক্রান্ত হয়েছে ২৬ হাজার ৭৩৮ জন। আর নতুন করে সুস্থ হয়েছে ২১৪ জন।

বুধবার দুপুরে দিকে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি বলেন, নতুন করে মৃত্যু হওয়া ১৬ জনের মধ্যে ১৩ জন পুরুষ। তিনজন নারী। এসময় করোনা ভাইরাস বিস্তার রোধে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থ্যা (ডাব্লিউএইচও) স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্ট দিকনির্দেশনা মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

Share Button