স্টাফ রিপোর্টার:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে দেড় হাজার জন দুস্থ ও অসহায়ের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ী, লুঙ্গি ও মাস্ক বিতরণ করেছেন সন্তোষপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লিয়াকত আলী লাকু।

শুক্রবার সকালে সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব উপহার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় পরিষদের হিসাব সহকারি কুমার বিশ্বজিৎসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
