স্টাফ রিপোর্টারঃ
গত ২৪ ঘন্টায় কুড়িগ্রামে একজন নারী এবং একজন পুরুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরা দু’জন স্বামী স্ত্রী। আক্রান্ত এন্তাজ আলীর (৩১) বাড়ি কুটি বাগডাঙ্গা এলাকায়। সে জেলার নাগেশ্বরীর পৌরসভার কলেজ মোড়স্থ আর্কেডিয়া ডিজিটাল ডায়াগনোসিস এর ল্যাব টেকনোলজিস্ট এবং তার স্ত্রী নূরী বেগম (২০) একজন গৃহিণী। এন্তাজ পৌরসভার হাজিপাড়ায় তার শ্বশুর বাড়িতে স্ত্রীসহ থাকেন বলে জানা গেছে।
গত ১১ তাদের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। আজ বৃহস্পতিবার (১৪ মে) সন্ধায় স্বামী-স্ত্রীর দুজনেরই রিপোর্ট করোনা পজেটিভ আসে। পরে রাতেই ওই দম্পতিকে নিজ বাড়িতে আইসোলেশনে রেখে বাড়ি লকডাউন করে দেয়া হয়। পরে এন্তাজ আলীর কর্মস্থল আর্কেডিয়া ডিজিটাল ডায়াগনোসিসও লকডাউন করে দেয় উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর আহম্মেদ মাছুম লকডাউনের বিষয়টি নিশ্চিৎ করেছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪০ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬ জন।
