“ঘৃণার বন্যা”
আমার দেশে নিত্যদিনেই
আসে ঘৃণার বন্যা,
এরূপ থেকে নিরাপদ নয়
ঘরের আপন কন্যা।
অন্যায় করে জনম ভরে
দেখায় দলের দাপট,
টাকার কাছে নত আইন
জানায় তাতে সাপোর্ট।
চোখে দেখে কানে শুনে
থাকতে হচ্ছে বোকা,
জাতির চোখে ধূলো ছুড়ে
দিচ্ছে অবাধ ধোকা।
মানবতা চুপসে গেছে
দেখছে শুধু চেয়ে,
মোহে পরে সুরে সুরে
যাচ্ছে মিথ্যা গেয়ে।
আর কতকাল সইতে হবে
এমন ঘৃণার বোঝা,
বীর সেনানি জাগবে নাকি
করতে এসব সোজা?
ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম।
