ভালুকার সিডস্টোরে ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার আসামি গ্রেফতার

নয়া খবর রিপোর্টঃ

ভালুকায় ফেনীর আলোচিত নুসরাত হত্যা মামলার আসামি হবিরবাড়ীর সিডস্টোরের আমতলি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। জানা যায়,ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত অধ্যক্ষ এ.এস.এম.সিরাজ উদদৌলার মুক্তি দাবিতে আন্দোলনে নেতৃত্বদাতা এবং হত্যা মামলার দ্বিতীয় নম্বর আসামি নুর উদ্দিনকে ময়মনসিংহের ভালুকা থেকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) ভালুকার সিডস্টোরের আমতলি এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ময়মনসিংহ ব্রাঞ্চ। তাদের সহায়তা করে ভালুকা মডেল থানা পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বিষয়টি জানিয়ে বলেন, নুর উদ্দিনকে গ্রেফতার করে পিবিআই কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

Share Button