মধুপুরে আনিসুর রহমানের উদ্যোগে ৩শ পরিবারে খাদ্য পণ্য বিতরণ

আব্দুল হামিদ, টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: আনিসুর রহমান আনিস তার ব্যাক্তিগত উদ্যোগে ১৫শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় তাদের মধ্যে ৩শ পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সারা বিশ্বে করোনা ভাইরাসে COVID-19 এ আক্রান্ত । বড় বড় শহর মৃত্যু নগরে পরিনত। অর্থের চাকা বন্ধ করে দিয়েছে অতি ক্ষুদ্রকনা মহামারী ভাইরাস। এই ঘন বসতি পূর্ন সমগ্র বাংলাদেশেও বাদ যায়নি, দিন যাচ্ছে সময়ের সাথে রোগী এবং মৃত্য বাড়ছে। সারা দেশে লক ডাউন চলছে কর্মহীন মানুষ দিশেহারা, কাজ থাকা সত্বেও কাজ করতে পারছে না। সেই হত দরিদ্রদের পাশে ১৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের কর্মসূচীর ধারাবাহিকতায় সামাজিক দুরত্ব বজায় রেখে টাঙ্গাইলের মধুপুর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের গোপদ এলাকায় সোমবার(১১ মে) দুপুরে ৩০০ পবিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। আনিসুর রহমান আনিস জানান হতদরিদ্রদের মাঝে তার এ খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।

Share Button