শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্তু ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজি`র নির্দেশে ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পা গাজীর অনুপ্রেরণা করোনায় বিপাকে পড়া অসহায়, দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে নিয়মিত খাদ্য সামগ্রী সহায়তা দিয়ে যাচ্ছেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছার আলী। এছাড়া ও মন্ত্রী গাজীর নির্দেশে করোনায় বিপাকে পড়া আলেমসমাজের প্রতি সহায়তা হাত বাড়িয়েছে রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনছার আলী। রূপগঞ্জ ইউনিয়নের ১ ও ২ নং ওর্য়াডের ২১ জন ইমামকে নগদ অর্থ প্রদান করেন আনছার আলী। এই সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের এর সাংগঠনিক সম্পাদক মোহন মিয়া, রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগেরসহ সভাপতি মতিন মিয়া, সাবেক উপজেল ছাত্রলীগেরসহ সভাপতি, মিঠু খন্দকার, যুবলীগ নেতা মুরাদ হাছান, নবী হোসেন, আবু তাহের, মেহেদী, জয়নাল হাজারী, মেহেদী হাছান,রূপগঞ্জ ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক লাখি আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি জিন্নাত হাছান, ২ নং ওর্য়াড আওয়ামীলীগে সাধারণ সম্পাদক শিরাজুল ইসলাম প্রমুখ ।
