ভূরুঙ্গামারীতে প্রথম ৩ জন করোনা রোগী সনাক্ত

মো. মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে এই প্রথম কোভিড-১৯ ভাইরাস পজিটিভ সনাক্ত হয়েছে ৩ জনের শরীরে। যার মধ্যে দুই জন পুরুষ ও একজন নারী। বৃস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থে‌কে প্রাপ্ত নমুনা পরীক্ষার ফলে ৩ জনের শরীরে কোভিড-১৯ সনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন ।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, কোভিট-১৯ ভাইরাসের নমুনা পজিটিভ সনাক্তরা হলো ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের খামার পত্র নবীশ গ্রামের আবেদ আলী (৩০), একই গ্রামের আসমা খাতুন (২৬) ও পাথরডুবী ইউনিয়নের আশরাফুল (১৬) । যারা প্রত্যেকেই ঢাকা ফেরত ।

উপজেলা নির্বাহী অফিসার ফিরুজুল ইসলাম জানান, ভূরুঙ্গামারীতে এই প্রথম তিন ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের নমুনা পজিটিভ এসেছে। আমরা রাতেই তাদের বাড়ী লক ডাউন করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করছি।

Share Button