নয়া খবর ডেস্কঃ
কুড়িগ্রামে ফুলবাড়ী থানার ওসিসহ জেলায় নতুন করে আরো ১০জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এদের মধ্যে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের ২ ও ফুলবাড়ী সাস্থ্য কেন্দ্রের ১ সাস্থ্যকর্মী ও ফুলবাড়ী থানার ওসিও রয়েছেন। অন্যান্যরা হচ্ছেন সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের ৩ জন, ভুরুঙ্গামারী উপজেলার ৩ জন। রমেক অধ্যক্ষ নুরন্নবী লাইজু বিষয়টি নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩২ জনে।
এদের মধ্যে রৌমারী উপজেলার ২ জন এবং ফুলবাড়ী উপজেলার ১ জনসহ মোট ৩ জন সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন।
