রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
সুস্থ হয়ে বাড়ি ফিরলেন করোনায় আক্রান্ত মাদরাসা ছাত্র গোলাম মোস্তফা (১৭) ও আনিছুর রহমান (২৪) নামের দুই ব্যক্তি। অাজ মঙ্গলবার (৫ মে) দুপুরে অানুষ্ঠানিকভাবে তাদের নিজ নিজ বাড়ীতে পাঠানো হয়। গোলাম মোস্তফা গত (১৩ এপ্রিল) জেলায় প্রথম করোনা অাক্রান্ত রোগী হিসেবে সনাক্ত হয়। সে দাঁতভাঙ্গা ইউনিয়নের টাপুরচর গ্রামের আব্দুর রশিদের ছেলে।
অপরদিকে আনিছুর রহমান গত (২২ এপ্রিল) করোনা রোগী হিসেবে সনাক্ত হয়। সে যাদুরচর ইউনিয়নের ধনারচর আকন্দপাড়া গ্রামের নুরুল ইসলাম প্রামানিকের ছেলে। দুজনই করোনায় আক্রান্ত হয়ে রৌমারী হাসপাতালে অাইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। আইসোলেশনে ১৪ দিন চিকিৎসা নেওয়ার পর করোনা অাক্রান্ত দুই ব্যক্তি সুস্থ হয়ে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বাড়িতে পাঠানো হয়।
এসময় উপস্থিত ছিলেন গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম, কর্তব্যরত চিকিৎসক ডা.আরিফ হোসেন ও নার্সসহ সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গ।
এব্যাপারে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম জানান, তাদেরকে ১৪ দিন আইসোলেশন ওয়ার্ডে রেখে নিয়মিত চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয় সার্বক্ষণিক রোগীদের সেবা দেওয়া হয়েছিল।#
