নাগেশ্বরীতে এক হোটেল ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক হোটেল ব্যবসায়ীর ৭ দিনের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। সরকারি নির্দেশনা অমান্য করে হোটেল খোলা রাখায় সোমবার (৪ মে) উপজেলার গাগলা বাজার এলাকার আব্দুল খালেক নামের এক হোটেল ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম।
এ সময় নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর উপস্থিত ছিলেন।

Share Button