নয়া খবররিপোর্ট:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। নাগেশ্বরী দয়াময়ী পাইলট (ডিএম) একাডেমি এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় এ অভিযান শুরু হয়। এ সময় শহর পরিস্কারে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা রাস্তা-ঘাট ও স্কুল মাঠের আবর্জনা পরিস্কার করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি, বিশিষ্ট সংগীত ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্জ, ডিএম একাডেমির প্রধান শিক্ষক আনিছুর রহমান আনিছ, সহকারী শিক্ষক জহুরুল হক, দুপ্রকের সদস্য আবুবক্কর সিদ্দিক বাবুসহ স্কুলে শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। র্যালিটি সদর প্রদক্ষিণ করে আবারও স্কুল মিলনায়তনে এসে শেষ হয়।
