কুড়িগ্রামে নুসরাত হত্যার প্রতিবাদে মহিলা পরিষদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:
আগুন দিয়ে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করা ফেনী’র সোনাগাজি ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি’র খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা মানববন্ধন করেছে। আজ শুক্রবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়। এসময় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, সাধারণ সম্পাদক প্রতিমা চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি এড.আহসান হাবীব নীলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, ঘাতক-দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমেদ প্রমুখ। মানববন্ধনে কুড়িগ্রাম প্রেসক্লাবসহ ঘাতক-দালাল নির্মূল কমিটির সদস্যবৃন্দ একাত্বতা ঘোষনা করে তাতে অংশগ্রহন করেন।
বক্তারা মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ তার দোসরদের বিচারের মুখোমুখি করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত নারীদের নিরাপত্তায় সরকারকে নজর দেয়ার দাবি জানান। পাশাপাশি নারীদের মৌলিক অধিকার বাস্তবায়নে সামাজিক আন্দোলনে বিবেকবানদের এগিয়ে আসার আহবান জানান।

Share Button