নয়া খবর ডেস্কঃ
কুড়িগ্রামে একদিনে সাত জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ জন।
আক্রান্তের মধ্যে রাজারহাট উপজেলায় ৩ জন, সদরে ২ জন এবং উলিপুর ও চিলমারী উপজেলায় ১ জন করে। মোট এই ৭ জন।
রাজারহাট উপজেলায় রাজারহাট সদর ইউনিয়নের পাঠানপাড়ার বাসিন্দা। এর আগে একই বাড়িতে আরও তিনজন আক্রান্ত হয়েছিল। সদরের ২ জনের একজন ঘোগাদহ ইউনিয়নের মরাটারী গ্রাম এবং অপরজন ভোগডাঙ্গা ইউনিয়নের উত্তর কুমরপুর গ্রামের। উলিপুরে আক্রান্ত ব্যক্তি হাতিয়া ইউনিয়নের নয়াগ্রাম এলাকার বাসিন্দা। চিলমারীর আক্রান্ত ব্যক্তি মাচাবান্দার বাসিন্দা। এর আগে একই পরিবারের একজন আক্রান্ত হয়েছে।
রংপুর মেডিকেলে কলেজের অধ্যক্ষ সূত্রে জানা যায় আজ শুক্রবার (১ মে) রংপুর মেডিকেল কলেজে ১৮৮ জনের পরীক্ষা করে ১৪ জনের দেহে করোনা পজেটিভ পাওয়া যায়। এই ১৪ জিন করোনা আক্রান্ত রোগীর মধ্যে রংপুর জেলায় ৭ জন এবং কুড়িগ্রাম জেলায় ৭ জন। রংপুর জেলার উপজেলাগুলোর মধ্যে রয়েছে মিঠাপুকুর ১, পীরগঞ্জ ১, বদরগঞ্জ ২,পীরগাছা ২ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ১ জন।
