ফুলবাড়ী (কুড়িগ্রমি) প্রতিনিধি:
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ন অধিন করোনা ভাইরাসের প্রার্দুভাবে সীমান্তবর্তি এলাকার কর্মহীন দুঃস্থ ও
অসহায় ৫’শ পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছে।
সোমবার সকাল ১১টায় উপজেলার কাশিপুর ডিগ্রী মহাবিদ্যালয় ও তালুক শিমুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহায়তায় এগুলো বিতরণ করা হয়। বিতরণ সামগ্রীর মধ্যে ছিল ৬ কেজি চাল, ১ কেজি ডাল, ৫০০ মিলিঃ তেল, ২ কেজি আটা, ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট বিস্কুট।
এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর এম এম শাহ আলম, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ কামরুল ইসলাম, সুবেদার মোঃ আব্দুল হক, নায়েক সুবেদার জহির উদ্দিন প্রমূখ।
