বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্ত ৪৯৭, মৃত্যু ৭

নয়া খবর ডেস্কঃ

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ৪৯৭জন রোগী এবং মৃত্যু হয়েছে আরও ৭ জনের। এনিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ হাজার ৯১৩ জন এবং এখন পর্যন্ত মোট ১৫২ জন আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৭ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮১২ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা সংগ্রহ হয়েছিল ৪ হাজার ১৯২ টি। গত ২৪ ঘণ্টায় আরও ৯ জন সুস্থ হয়েছেন। এনিয়ে ১৩১ জন আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।

ব্রিফিংকালে তিনি ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি বেশি করে খাওয়ার এবং স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।

Share Button