হাসানুজ্জামান হাসান,লালমনিরহাটঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে শর্টগানের গুলি ছুঁড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনায় এক বিজিবিসদস্যসহ পাঁচ বাংলাদেশি নারী-পুরুষ আহত হয়েছেন।
বৃহস্পতিবার(২৩এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার বুড়িমারী-চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টের অভিবাসন চৌকির পাশ দিয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। এতেই দায়িত্বরত বিজিবি সদস্য ও সীমান্তের লোকজন এতে বাঁধা দিলে ক্ষীপ্ত হয়ে বিএসএফ গুলি ছোঁড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে ভারতের চ্যাংরাবান্ধা বিএসএফ ক্যাম্পের অন্তত ২৫ সদস্যের একটি দল বুড়িমারী-চ্যাংরাবান্ধা জিরোপয়েন্টের অভিবাসন চৌকির পাশ দিয়ে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে। ওই সময় মানসিক ভারসাম্যহীন ব্যক্তিসহ বিএসএফের ২৫জনের একটি দল বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করে। এসময় দায়িত্বরত বিজিবি সদস্য ও সীমান্তের লোকজন এতে বাঁধা দিলে পিছুহটে বিএসএফের দলটি।

কিছুক্ষণ পর অস্ত্র নিয়ে চ্যাংরাবান্ধা ক্যাম্প থেকে প্রায় ৭০-৮০ জন পুনরায় ওই মানসিক ভারসাম্যহীণ ব্যক্তিকে নিয়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশের চেষ্টা চালাতে আবারও বাঁধা দেয় বিজিবি ও সীমান্তবাসীরা। পরে বাঁধা দিলে ক্ষীপ্ত হয়ে শর্টগানের অন্তত আট রাউন্ড গুলি ছুঁড়ে।
এদিকে বিএসএফের ছোঁড়া শর্টগানের গুলিতে বুড়িমারী ক্যাম্পের বিজিবি সদস্য খোকন মিয়াসহ পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। আহত অপর ব্যক্তিরা হলেন বুড়িমারী এলাকার ফিরোজা বেগম, আজিজুল ইসলাম, মো. আরেফ হোসেন ও মো. রশিদুল ইসলাম।
বুড়িমারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নূর ইসলাম বলেন, ‘বিএসএফ ভারত থেকে মানসিক ভারসাম্যহীণ এক ব্যক্তিকে আমাদের দেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। এতে বাঁধা দিলে নিরস্ত্র গ্রামবাসীর ওপর তারা গুলি চালায়।’
এদিকে রংপুর ৬১ বিজিবির বুড়িমারী স্থলবন্দর ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার ওমর ফারুক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সীমান্তে এখন উত্তেজনা বিরাজ করছে তবে আমরা বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত সদস্য মোতায়েন করেছি’।
নয়াখবর/হাসান/এস
