মো.রাফিউল ইসলাম (রাব্বি)। স্টাফ রিপোর্টার:
রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ও বালারহাট ইউনিয়ন বাসীর দীর্ঘদিনের স্বপ্ন অবশেষে পূরণ হচ্ছে। এসব পল্লী এলাকার উপর দিয়ে ৪টি গ্রামীণ সড়ক পাকাকরণ করা হচ্ছে। গতকাল (৯ এপ্রিল) মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান এইচএন আশিকুর রহমান এমপি রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করেন। পাকাকরণ সড়কগুলো হলো-ভাংনী ইউনিয়নের ঠাকুরবাড়ি থেকে কালুরঘাট ও ভাংনী ইউনিয়ন পরিষদ থেকে ত্রিমোহনী এবং বালারহাট ইউনিয়নের বালারহাট থেকে সেরুডাঙ্গা ও পায়রাবতী কৃষ্টপুর থেকে হুলাশুগঞ্জ।
রাস্তা পাকাপরণের উদ্বোধনের পর ভাংনী ইউনিয়ন পরিষদের একটি কক্ষে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব এইচএন আশিকুর রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংনী ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লেমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, চেংমারী ইউপি চেয়ারম্যান রেজাউল কবীর টুটুল। পরে বালারহাট ইউনিয়ন পরিষদে মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস। এর আগে বালাহাট ইউনিয়নের কোনাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের ভিত্তি স্থাপন করেন প্রধান অতিথি এইচএন আশিকুর রহমান এমপি।
