কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. শাহ আলমের বিরুদ্ধে খাদ্য সহায়তা বিতরণে অনিয়মের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ঘোগাদহ বাজারে মানববন্ধন করছে ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
গতকাল ২০ এপ্রিল ২০২০ ঘোগাদহ বাজারে অনুষ্ঠিত ঘোগাদহ ইউনিয়নের সর্বস্তরের জনগণের মানববন্ধনে নিজ নিজ ব্যানারসহ যোগদান করে ইউনিয়ন আওয়ামীলীগ, যুগলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন।
এতে বক্তব্য রাখেন- ইউপি সদস্য মো. দুলাল মিয়া, ইউনিয়নের বাসিন্দা রজব আলী, সাবিনা আক্তার, শহিদুল ইসলাম, যুবলীগ নেতা ওয়াজেদ আলী, এনামুল হক, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, কিছু ইউপি সদস্য নিজেদের অপকর্ম ঢাকতে চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তারা বলেন, করোনাভাইরাসে প্রাদুর্ভাবের কারনে মানুষ যখন অসহায় হয়ে পড়েছে তখন তারা জনগণের পাশে না দাড়িয়ে নিজেদের সম্মানী ভাতার দাবিতে মানববন্ধন করে। যা জনগণের সাথে প্রতারণা ছাড়া কিছুই নয়। তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যে প্রণোদিত বলে দাবি করেন। এসময় ভুক্তভোগীরা মিডিয়ার সামনে ইউপি সদস্যদের বিভিন্ন অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন।
এই ইউনিয়ন সর্বস্তরের জনগণের পক্ষ থেকে এই সংকট মূহুর্তে সবাইকে একসাথে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কাজ করার আহবান জানান।
