ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশজুড়ে চলছে সামাজিক বিচ্ছিন্নতা। সে কারণে বেকার হয়ে পড়েছেন দিন মজুরেরা। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার (২০ এপ্রিল) জীবন-যাপন করছেন প্রান্তিক জনগোষ্ঠী ও নিস্ন আয়ের মানুষ। এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কর্মহীন দুস্থ অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) উপজেলার ৬ ইউনিয়নের ৯’শ কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে চাল সহ আলু, ডাল, লবন, তেল, সাবান বিতরন করা হয়। উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ১’শ করে প্যাকেট ও উপজেলা প্রশাসন ৩’শ প্যাকেট উপহার সামগ্রী বিতরন করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত জানান, উপজেলায় প্রনোদনা প্যাকেজের ৯ মেট্রিকটন চাল ও ১ লক্ষ ৩২ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
