ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
করোনা মহামারি ও আসন্ন পবিত্র রমজান মাসে ন্যায্যমূল্যে বিক্রির জন্য সরকারী বিপণন সংস্থা টিসিবি’র মালামাল। ট্রাক যোগে গ্রাহকদের ভিড় কমাতে প্রতিটি হাট হাট বাজারে বিক্রি করবেন নিযুক্ত ডিলার। এমনটাই কথা ছিল ডিলারদের। সেটা না করে বিক্রি করা হয় কালোবাজারে। এমন ঘটনা ঘটেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায়। অবৈধভাবে নিত্যপণ্য মজুদ করা হয়েছে টিসিবি’র মাল।
সোমবার (২০ এপ্রিল) বিকাল ৫টার সময় টিসিবি’র খোলা বাজারের মাল ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজার থেকে এক মুদির দোকান ও একটি মাদ্রসার ঘর থেকে ২৮ বস্তা চিনি ও ৮ বস্তা ছোলা উদ্ধার করেছে পুলিশ। ন্যায্যমূল্যের পণ্য অবৈধভাবে মজুদ করে রাখা ওই ব্যবসায়ী পালিয়েছেন। এ ঘটনায় ফুলবাড়ী থানায় মামলা হয়েছে।
ফুলবাড়ী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল বেলা খড়িবাড়ী বাজারো অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা টিসিবির ২৮ বস্তা চিনি ও ৮ বস্তা ছোলা উদ্ধার করেছে। চিনি ও ছোলাগুলো ওই বাজারের মুদি ব্যবসায়ী মুকুল মিয়া ও জবাব উল্লা মাদ্রাসার ঘর থেকে উদ্ধার করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় জানান, মালামাল গুলো জব্দ করা হয়েছে। সরকারি মালামাল দুজনের ঘর থেকে পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত হলে পরবর্তী আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।
