শফিকুল ইসলাম শফি, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কুটি বাগডাঙ্গা গ্রামের মৃত আলহাজ্ব বক্তার আলীর দ্বিতীয় পুত্র আব্দুল জলিল সরকার বৃহস্পপতিবার রাত ৭টা ৪৫ মিনিটে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি তিন ছেলে ও ভাই-বোনসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন । পরদিন শুক্রবার দুপর ২টা ৩০ মিনিটে তার নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে হাজার হাজার মুসল্লি অংশ গ্রহন করেন। জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার দাফন সম্পন্ন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
