কোনাবাড়ীতে সাংবাদিককে কাউন্সিলরের মারধর থানায় মামলা

পুনম শাহরীয়ার ঋতু::গাজীপুরের কোনাবাড়ী থানার কাশিমপুর সড়কের মাথায় শনিবার দুপুরে এম এ মমিন রানা (৪৫) নামের এক সাংবাদিককে স্থানীয় কাউন্সিলর ও তারসহযোগিরা মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাংবাদিক এম এ মোমিন রানা কোনাবাড়ী থানায়
গাজীপুর সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর নাছির উদ্দিনের নামে একটি
অভিযোগ দিয়েছেন।

ভোরের ডাক পত্রিকার গাজীপুর জেলা সংবাদদাতা এম,এ মমিন রানা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে
কোনাবাড়ি বাস্ট্যান্ডে করোনা ভাইরাসের সংক্রমণে লকডাউন সংক্রান্ত খবর সংগ্রহ করতে
আসলে পূর্ব শত্রুতার জের ধরে কাউন্সিলর নাছির উদ্দিন ও তার সহযোগিরা লাঠিশোটা নিয়ে
হামলা চালায়। এসময় রানাকে এলোপাথারি পিটিয়ে জখম করে প্রাণ নাশের হুমকি দেয়। এখবর
পেয়ে অন্য সাংবাদিকরা এগিয়ে এসে ওই কাউন্সিলর নাছির উদ্দিন ও তার সহযোগিরা দৌড়ে
পালিয়ে যায়।

আহত এম এ মোমিন রানা জানান,ওই সময় গাজীপুর সিটি কর্পোরেশনের ৯-ওয়ার্ড
কাউন্সিলর নাসির উদ্দিন মোল­া দুর থেকে দেখে পূর্ব শত্রুতার জের ধরে তার আরো ১০-১২জন
লাঠিয়াল বাহিনী এলোপাথাড়ি লাঠি দিয়ে আমাকে মারতে থাকে।
এব্যাপারে অভিযুক্ত কাউন্সিলর নাছির উদ্দিন জানান, সড়কে সেচ্ছাসেবকদেও সাথে মারামরি
হয়। আমি গিয়ে থামিয়ে দেই। কিন্তু সে আমাকে চিনে বলেই আমার নামে বিভিন্ন দপ্তরে
অভিযোগ দিয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাডী থানার ওসি এমদাদ হোসেন জানান, উভয় পক্ষই পৃথক
দুটি অভিযোগ দায়ের করেছেন । তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নয়াখবর/হাসান/এস

Share Button