ফুলবাড়ীতে অভিনব কৌশলে গাঁজা পাচারকালে আটক-১

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

অভিনব কৌশলে বাইসাইকেলের টায়ারের ভেতর গাঁজা পাচারকালে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে বিজিবি। এসময় আরেকজন পালিয়ে যায়।

জানাগেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২০) দুপুরে লালমনিরহাট ১৫ বিজিবি’র কাশিপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দুজন মাদক কারবারী আসার কথা জানতে পারে। পরে বিজিবি’র টহলরত সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৪৩ এর ৫ নম্বর সাব পিলার হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বেষ্টদেব গ্রামের রাস্তায় ওই মাদক কারবারিদ্বয়ের গতিরোধ করে। এসময় কুড়িগ্রাম জেলার সদর উপজেলার লক্ষীকান্ত গ্রামের শরীয়তউল্লাহর ছেলে নুরুজ্জামান(৩৫) বিজিবি’র হাতে আটক হয়। এবং একই জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিন অনন্তপুর গ্রামের আব্দুর ছাত্তার আলীর ছেলে আফাজ উদ্দিন (৪০) বাইসাইকেল ফেলে পালিয়ে যায়। এসময় ২ কেজি গাঁজা ও ২ টি বাইসাইকেল উদ্ধার করে বিজিবি।

কাশিপুর বিওপি’র কোম্পানি কমান্ডার আব্দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share Button