ডেমরায় বিএনপির উদ্যোগে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

শাকিল আহম্মেদ, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপি`র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে ডেমরা থানার প্রতিটি ওয়ার্ডে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ডেমরা থানা বিএনপি। মঙ্গলবার সকালে ডেমরা থানা বিএনপির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন রতনের উদ্যোগে ও ঢাকা মহানগর বিএনপির সভাপতি হাবিবউন নবী খান সোহেলের সার্বিক সহযোগিতা অসহায়, কর্মহীন খেতে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ডেমরা থানা বিএনপি। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল,লবণ ও চিনি। এই সময় উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল হাসেম, ডেমরা থানা বিএনপি’র সিঃসহ-সভাপতি আকবর হোসেন ভূইয়া নান্টু, সহ ডেমরা থানা বিএনপি`র নেতৃবৃন্দ।

Share Button